মূল অংশে যান

যা আমরা নিজেরা বানাই

আমাদের প্রজেক্ট

দোকান চালান, বাড়ি ভাড়া দেন, ভিডিও বানান বা এলাকার তথ্য খোঁজেন — এগুলোর প্রতিটার জন্য আমরা নিজেরাই বানিয়েছি চালু সফটওয়্যার। নিচে দেখুন কোনটা কার জন্য, কী করে, আর কীভাবে শুরু করবেন।

  • অবস্থা: চালুদোকানদারদের জন্য

    অনলাইন শপ প্ল্যাটফর্ম

    প্ল্যান শুরু৳১,০০০ / মাস

    কাস্টমারের জন্য বাংলা স্টোরফ্রন্ট, আর আপনার জন্য ফোনে চালানোর ম্যানেজার। আজ এটা টাঙ্গাইলের একটা সত্যিকারের পোশাকের দোকান চালাচ্ছে।

    • অ্যাকাউন্ট ছাড়াই কার্ট ও চেকআউট — ফোন নম্বরই পরিচয়।
    • অর্ডার আসা থেকে ডেলিভারি পর্যন্ত একটা বোর্ড, আর অর্ডার থেকেই কুরিয়ার পার্সেল তৈরি।
    • ওভারসেল হয় না এমন স্টক, আর খরচ ও লাভের হিসাব এক জায়গায়।
    • নতুন অর্ডার এলেই অ্যালার্ট — অ্যাপ বন্ধ থাকলেও ফোনে নোটিফিকেশন আসে।
    • ডেলিভারি জোন অনুযায়ী আলাদা খরচ ও ফ্রি ডেলিভারির সীমা; অর্ডারের আগেই কাস্টমার খরচ দেখতে পান।
  • অবস্থা: চালুবাড়িওয়ালাদের জন্য

    RentLedger — বাড়িওয়ালাদের ভাড়া আদায়ের অ্যাপ

    স্টার্টার প্ল্যান৳২,৫০০ / মাস

    মাস শেষের আগেই জানুন, কে ভাড়া দিয়েছে। ভবন, ভাড়াটিয়া আর পেমেন্টের হিসাব রাখুন, নম্বর দেওয়া রসিদ দিন, আর কে কত বাকি রেখেছে ফোনেই দেখুন। অ্যাপটা আমরা বানিয়েছি, এখন চালু — যে কেউ বাড়িওয়ালার অ্যাকাউন্ট খুলে চালিয়ে দেখতে পারেন।

    • প্রতি মাসের বিল নিজেই তৈরি হয় — ভাড়া আর আপনার ঠিক করা চার্জ ধরে।
    • ক্যাশ, বিকাশ, নগদ বা ব্যাংকের পেমেন্ট লেখা যায়, সাথে নম্বর দেওয়া রসিদ।
    • কে দিয়েছে আর কে দেরি করছে ড্যাশবোর্ডেই দেখা যায়, আর মাসের হিসাব মিলে যায়।
    • বাংলা বা ইংরেজি — দুই ভাষাতেই চলে, আর ফোনে অ্যাপের মতো বসানো যায়।
  • অবস্থা: চালুকাতুলী ইউনিয়নের মানুষের জন্য

    জনতার খাতা — কাতুলী ইউনিয়নের তথ্যসেবা

    কাতুলী ইউনিয়নের দরকারি সব তথ্য, এক জায়গায় — সহজ বাংলায়, ফোনে পড়ার মতো। আমরা এটা ডিজাইন করেছি ও বানিয়েছি। খোলা খাতার মতো এটাও তথ্য নিয়ে কাজ, তবে আলাদা প্রজেক্ট।

    • সরকারি সেবা কীভাবে পাবেন — ধাপে ধাপে, কী কাগজ লাগে আর কত টাকা।
    • কয়েকটা প্রশ্নে জানুন কোন ভাতা পেতে পারেন।
    • সরকারি উৎস থেকে নেওয়া দরকারি নম্বর, এলাকার নোটিশ ও দরপত্র, আর নিজের ওয়ার্ডের তথ্য।
    • ইউনিয়নের বাজেট, উন্নয়ন কাজ আর আসল নথিও আছে।

    স্বাধীন নাগরিক উদ্যোগ — এটি সরকারি ওয়েবসাইট নয়।

  • স্টুডিওর সাইডবারের স্ক্রিনশট; কাজের অংশটা ইচ্ছে করেই ঝাপসা করা।
    অবস্থা: চালুভিডিও ক্রিয়েটর টিমের জন্য

    Influencer Creative Studio

    ৩টা ক্রিয়েটিভ টিম এটা ব্যবহার করছে।

    শর্ট ভিডিও বানানোর টিমের জন্য এক জায়গায় সব কাজের ক্রিয়েটিভ স্টুডিও। কাঁচা ফুটেজ থেকে ক্যাপশনসহ Shorts/Reels তৈরি হয় আরও তাড়াতাড়ি, একই জায়গা থেকে — ইংরেজি আর বাংলা, দুই ভাষাতেই। সার্ভিস হিসেবে পাওয়া যায়।

    • স্মার্ট ক্লিপ বাছাই
    • টিমের রেটিং আর গোছানো
    • এক ক্লিকে ভিডিও তৈরি
    • ভয়েসওভার আর ক্যাপশনের স্টাইল
    • স্টোরি কার্ড

    কাস্টমার চাইলে ফিচার আর ডেমো দেখানো হয়।

  • অবস্থা: সবে শুরুঅলাভজনক উদ্যোগসবার জন্য, বিশেষ করে গ্রামের মানুষের

    ডিজিটাল সাক্ষরতা — সমাজের ভালোর জন্য

    এআই-এর যুগে প্রযুক্তি সবার হাতের কাছে, কিন্তু নিরাপদে আর কাজে লাগিয়ে চালাতে সবাই শেখেননি। গ্রামের মানুষ যেন অনলাইনে সুরক্ষিত থাকেন, আর ডিজিটাল দুনিয়ার সুবিধা পুরোপুরি নিতে পারেন — সেটাই আমাদের এই অলাভজনক উদ্যোগের লক্ষ্য। বাংলায়, সামনাসামনি, মানুষের নিজের ফোনে।

    • অনলাইন প্রতারণা চেনা — পিন বা ওটিপি কাউকে না দেওয়া
    • শেয়ার করার আগে যাচাই, ভুল তথ্য থেকে বাঁচা
    • নিজের অ্যাকাউন্ট আর তথ্য নিজের রাখা
    • না পড়েও ফোন চালানো, আর যেটা সত্যিই কাজে লাগে সেটা শেখা
    • নারী ও শিশুর নিরাপত্তা

    কাজটা সবে শুরু। কতজনকে কোথায় শেখালাম, সংখ্যা জানাব সত্যিকারের গোনার মতো কিছু হলে।

প্রজেক্ট আর কাস্টম কাজ আলাদা

প্রজেক্ট মানে এমন জিনিস, যা আমরা নিজেরাই চালাই — তাই একই জিনিস অনেকে ব্যবহার করতে পারেন। আপনার জন্য আলাদা করে বানাতে হলে সেটা কাস্টম কাজ।

আমরা যা করি, দেখুন →

আপনার সমস্যাটা নিয়ে বলুন

সফটওয়্যার, ওয়েবসাইট, নাকি আগে বুঝে নিতে চান প্রযুক্তি কীভাবে কাজে আসবে — যেটাই হোক, বলুন। দরকার না থাকলে সেটাও সোজাসুজি বলে দেব।

হোয়াটসঅ্যাপে মেসেজ দিন

ফর্ম নেই, সাইন-আপ নেই · শুধু একটা মেসেজ