মূল অংশে যান

আমরা যা করি

চারটা কাজ। প্রতিটা কাজে কী কী থাকে আর খরচ কোথা থেকে শুরু — নিচে লেখা আছে।

আমরা যা করি

দোকান ও অনলাইন বিক্রেতাদের জন্য

অনলাইন শপ প্ল্যাটফর্ম

তৈরি করা আছে, আজই চালু করা যায়। অর্ডার, স্টক, কুরিয়ার আর হিসাব — সব এক জায়গায়। মাসিক ভাড়ায়, হোস্টিং আমাদের।

  • অর্ডার আর স্টক এক জায়গায়, ওভারসেল হয় না
  • কুরিয়ার সরাসরি যুক্ত
  • দিনের ও মাসের হিসাব, লাভসহ
  • কয়েক দিনেই চালু

শুরু৳১,০০০/ মাস

বিস্তারিত

যে কাজটা রেডিমেড সফটওয়্যারে হয় না

সফটওয়্যার ও অ্যাপ

আপনার ব্যবসা যেভাবে চলে ঠিক সেভাবে বানানো — ওয়েব অ্যাপ হোক বা মোবাইল অ্যাপ। ইনভেন্টরি, বুকিং, বিলিং, রিপোর্ট — ফোনেই চলে, বাংলায়।

  • আপনার কাজের নিয়মে বানানো
  • ওয়েব অ্যাপ ও মোবাইল অ্যাপ দুটোই
  • আগে ফোনের কথা ভেবে বানানো, নেট দুর্বল হলেও চলে
  • কোড আর ডেটা আপনার

শুরু৳৬০,০০০

যাঁদের অনলাইনে নিজের একটা জায়গা দরকার

ওয়েবসাইট ও ডিজাইন

ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ব্র্যান্ডিং — দ্রুত খোলে, ফোনে সুন্দর দেখায়, গুগলে পাওয়া যায়। বাংলা-ইংরেজি দুটোতেই।

  • আগে ফোনের জন্য বানানো
  • ব্র্যান্ডিং ও ভিজ্যুয়াল ডিজাইন
  • গুগল ও AI অ্যাসিস্ট্যান্টের জন্য তৈরি
  • নিজের ডোমেইন ও ইমেইল সেটআপ

শুরু৳২৫,০০০

শিক্ষক, ডাক্তার, ফ্রিল্যান্সার, ছোট উদ্যোগ

একজন মানুষের জন্য

কোম্পানি না হলেও চলবে। নিজের পেজ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ক্লায়েন্টের তালিকা, ছোট একটা হিসাবের টুল — যতটুকু দরকার ততটুকুই।

  • ছোট শুরু, পরে বাড়ানো যায়
  • অ্যাপয়েন্টমেন্ট আর ক্লায়েন্টের হিসাব রাখা
  • পোর্টফোলিও বা পরিচিতির পাতা
  • কোম্পানির প্রজেক্টের চেয়ে অনেক কম খরচ

শুরু৳৮,০০০

খরচ কোথা থেকে শুরু

একবারের কাজগুলোর সবচেয়ে কম শুরুর দাম। আসল দাম কথা বলে লিখে দেওয়ার পরেই জানা যায়।

  • সফটওয়্যার ও অ্যাপশুরু ৳৬০,০০০
  • ওয়েবসাইট ও ডিজাইনশুরু ৳২৫,০০০
  • একজন মানুষের জন্যশুরু ৳৮,০০০

শপ প্ল্যাটফর্ম মাসিক ভাড়ায় চলে, এককালীন কাজ নয় — তার প্ল্যান আলাদা।

শপের প্ল্যান দেখুন →

কথা নয়, চলছে এমন কাজ

ট্রেন্ডি আউটফিট — তোরাপগঞ্জ বাজার, টাঙ্গাইল — আমাদের বানানো সফটওয়্যার দিয়েই প্রতিদিন অর্ডার নেয়, কুরিয়ারে পাঠায় আর হিসাব রাখে। এটা ডেমো নয়, আর আমরা নিজেরাই এই দোকানটা চালাই — তাই সমস্যাগুলো আমাদের নিজের গায়ে লাগে।

শপ প্ল্যাটফর্মটি দেখুন →

কীভাবে কাজটা হয়

কোনো চমক নেই। চার ধাপ, আর প্রতিটা ধাপের শেষে আপনি জানেন কী হলো।

  1. বসে কথা বলি

    আপনার কাজটা বা সমস্যাটা এখন কেমন, সেটা শুনি। বেশিরভাগ সময় এখানেই বোঝা যায় আসলে কী দরকার।

  2. কী করব, লিখে দিই

    কী কী হবে, কত খরচ, কত সময় — কাজ শুরুর আগেই লিখিতভাবে জানিয়ে দিই। মাঝপথে দাম বাড়ে না।

  3. ধাপে ধাপে এগোই

    পুরোটা শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকতে হয় না। কাজ চলার মধ্যেই দেখতে পাবেন কী হচ্ছে।

  4. শুরু করে পাশে থাকি

    আপনার তথ্য তুলে দিই, ব্যবহার শিখিয়ে দিই, আর শুরু হওয়ার পরেও সমস্যা হলে দেখে দিই।

যা আমরা করি না

এগুলো চাইলে অন্য কারও কাছে যেতে বলি — আপনার সময় নষ্ট করার চেয়ে সেটাই ভালো।

  • বড় প্রতিষ্ঠানের ERP বা শত শত ব্যবহারকারীর সিস্টেম

  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা বিজ্ঞাপন চালানো

  • অন্যের বানানো পুরোনো সিস্টেম বছরের পর বছর দেখভাল করা

আপনার সমস্যাটা নিয়ে বলুন

সফটওয়্যার, ওয়েবসাইট, নাকি আগে বুঝে নিতে চান প্রযুক্তি কীভাবে কাজে আসবে — যেটাই হোক, বলুন। দরকার না থাকলে সেটাও সোজাসুজি বলে দেব।

হোয়াটসঅ্যাপে মেসেজ দিন

ফর্ম নেই, সাইন-আপ নেই · শুধু একটা মেসেজ