টাঙ্গাইল থেকে · টেকসই প্রযুক্তি, ডিজিটাল সাক্ষরতা আর তথ্য
প্রযুক্তি হোক সবার হাতের কাছে
ব্যবসার জন্য সফটওয়্যার, অ্যাপ আর ওয়েবসাইট বানাই, মানুষকে শেখাই ফোন-ইন্টারনেট নিরাপদে ও বুঝেশুনে চালাতে, আর এলাকার তথ্য সবার নাগালে আনার চেষ্টা করি। শুরু টাঙ্গাইল থেকে, লক্ষ্য সারা বাংলাদেশ।
দোকান চালান? অনলাইন শপ প্ল্যাটফর্মটি দেখুনআমাদের কাস্টমাররা খুশি — আমাদের বানানো সফটওয়্যারে তাঁরা আরও সহজে নিজেদের ব্যবসা সামলাচ্ছেন
- অনলাইন শপ প্ল্যাটফর্ম
- সফটওয়্যার ও অ্যাপ
- ওয়েবসাইট ও ডিজাইন
- একজন মানুষের জন্য
সমস্যাগুলো চেনা
- ছড়ানো তথ্য
ব্যবসার তথ্য ছড়িয়ে আছে — কিছু খাতায়, কিছু ফোনে, কিছু কারো মাথায়। একই কাজ রোজ হাতে করতে হয়।
- ভুল তথ্য
অনলাইনে ভুল তথ্য ছড়ায় ভাইরাসের মতো — কোনটা বিশ্বাসযোগ্য আর কোনটা না, বোঝা কঠিন।
- জানার ফাঁক
প্রযুক্তি হাতের কাছেই আছে, কিন্তু কাজে লাগাতে জানা নেই, শেখার সুযোগও নেই।
কেন আমাদের সাথে কাজ করবেন
বড় এজেন্সি নই। যে বানায়, তার সাথেই সরাসরি কথা হয়। যা বিক্রি করি তা নিজেরাই আগে ব্যবহার করি — আর শুধু বানিয়ে দিয়ে সরে যাই না, ব্যবহার করতেও শেখাই।
যিনি বানান, তাঁর সাথেই সরাসরি কথা — মাঝখানে সেলস টিম নেই
যা বানাই তা আগে নিজেরাই ব্যবহার করি
কাজ শুরুর আগে দাম লিখে দিই, পরে বাড়ে না
শুধু বানিয়ে দিই না — ব্যবহার শেখাই, পরেও পাশে থাকি
আমরা যা করি
চারটা কাজ — তৈরি করা অনলাইন শপ থেকে আপনার মাপে বানানো সফটওয়্যার পর্যন্ত। এর বাইরের কিছু চাইলে সরাসরি বলে দিই।
দোকান ও অনলাইন বিক্রেতাদের জন্য
অনলাইন শপ প্ল্যাটফর্ম
তৈরি করা আছে, আজই চালু করা যায়। অর্ডার, স্টক, কুরিয়ার আর হিসাব — সব এক জায়গায়। মাসিক ভাড়ায়, হোস্টিং আমাদের।
- অর্ডার আর স্টক এক জায়গায়, ওভারসেল হয় না
- কুরিয়ার সরাসরি যুক্ত
- দিনের ও মাসের হিসাব, লাভসহ
- কয়েক দিনেই চালু
শুরু৳১,০০০/ মাস
বিস্তারিতযে কাজটা রেডিমেড সফটওয়্যারে হয় না
সফটওয়্যার ও অ্যাপ
আপনার ব্যবসা যেভাবে চলে ঠিক সেভাবে বানানো — ওয়েব অ্যাপ হোক বা মোবাইল অ্যাপ। ইনভেন্টরি, বুকিং, বিলিং, রিপোর্ট — ফোনেই চলে, বাংলায়।
- আপনার কাজের নিয়মে বানানো
- ওয়েব অ্যাপ ও মোবাইল অ্যাপ দুটোই
- আগে ফোনের কথা ভেবে বানানো, নেট দুর্বল হলেও চলে
- কোড আর ডেটা আপনার
শুরু৳৬০,০০০
বিস্তারিতযাঁদের অনলাইনে নিজের একটা জায়গা দরকার
ওয়েবসাইট ও ডিজাইন
ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ব্র্যান্ডিং — দ্রুত খোলে, ফোনে সুন্দর দেখায়, গুগলে পাওয়া যায়। বাংলা-ইংরেজি দুটোতেই।
- আগে ফোনের জন্য বানানো
- ব্র্যান্ডিং ও ভিজ্যুয়াল ডিজাইন
- গুগল ও AI অ্যাসিস্ট্যান্টের জন্য তৈরি
- নিজের ডোমেইন ও ইমেইল সেটআপ
শুরু৳২৫,০০০
বিস্তারিতশিক্ষক, ডাক্তার, ফ্রিল্যান্সার, ছোট উদ্যোগ
একজন মানুষের জন্য
কোম্পানি না হলেও চলবে। নিজের পেজ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ক্লায়েন্টের তালিকা, ছোট একটা হিসাবের টুল — যতটুকু দরকার ততটুকুই।
- ছোট শুরু, পরে বাড়ানো যায়
- অ্যাপয়েন্টমেন্ট আর ক্লায়েন্টের হিসাব রাখা
- পোর্টফোলিও বা পরিচিতির পাতা
- কোম্পানির প্রজেক্টের চেয়ে অনেক কম খরচ
শুরু৳৮,০০০
বিস্তারিত
কথা নয়, চলছে এমন কাজ
ট্রেন্ডি আউটফিট — তোরাপগঞ্জ বাজার, টাঙ্গাইল — আমাদের বানানো সফটওয়্যার দিয়েই প্রতিদিন অর্ডার নেয়, কুরিয়ারে পাঠায় আর হিসাব রাখে। এটা ডেমো নয়, আর আমরা নিজেরাই এই দোকানটা চালাই — তাই সমস্যাগুলো আমাদের নিজের গায়ে লাগে।
আগে
- অর্ডার লেখা হতো খাতায়, ফোন নম্বর হারিয়ে যেত
- স্টক গোনা হতো আন্দাজে, শেষ পিস দুইবার বিক্রি হয়ে যেত
- মাস শেষে লাভ কত, বলা হতো আন্দাজে
এখন
- প্রতিটা অর্ডার এক জায়গায়, অবস্থাসহ
- স্টক একটা খতিয়ান — ওভারসেল হয় না
- দিনের ও মাসের হিসাব, লাভসহ, এক নজরে
দোকানের রোজকার কাজ হয় সহজ
খাতা, আন্দাজ আর একই কথা বারবার লেখা — এসব কমে যায়। সব একটা ফোন থেকে।
কোনো অর্ডার হারায় না
প্রতিটা অর্ডার ফোনে এক জায়গায় — খাতা খুঁজতে হয় না।
স্টক ঠিক থাকে
যা নেই তা বিক্রি হয় না, তাই শেষ পিস দুইবার বেচার ভয় নেই।
পার্সেল, আবার না লিখেই
অর্ডার থেকেই কুরিয়ারে পাঠান — ঠিকানা আবার লিখতে হয় না।
দিনের হিসাব এক নজরে
বিক্রি, খরচ আর লাভ চাইলেই দেখা যায় — মাস শেষের আন্দাজ লাগে না।
আপনার দোকানে কেমন কাজ করবে, জানতে চান?
কীভাবে কাজটা হয়
কোনো চমক নেই। চার ধাপ, আর প্রতিটা ধাপের শেষে আপনি জানেন কী হলো।
বসে কথা বলি
আপনার কাজটা বা সমস্যাটা এখন কেমন, সেটা শুনি। বেশিরভাগ সময় এখানেই বোঝা যায় আসলে কী দরকার।
কী করব, লিখে দিই
কী কী হবে, কত খরচ, কত সময় — কাজ শুরুর আগেই লিখিতভাবে জানিয়ে দিই। মাঝপথে দাম বাড়ে না।
ধাপে ধাপে এগোই
পুরোটা শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকতে হয় না। কাজ চলার মধ্যেই দেখতে পাবেন কী হচ্ছে।
শুরু করে পাশে থাকি
আপনার তথ্য তুলে দিই, ব্যবহার শিখিয়ে দিই, আর শুরু হওয়ার পরেও সমস্যা হলে দেখে দিই।
খরচ কেমন
প্রতিটা কাজ আলাদা, তাই এক দাম বলে দেওয়া যায় না। তবে শুরুটা কোথা থেকে, তা লুকানোর কিছু নেই।
প্রকল্প — শুরুর খরচ, একবার
- একজন মানুষের জন্য৳৮,০০০
- ওয়েবসাইট ও ডিজাইন৳২৫,০০০
- সফটওয়্যার ও অ্যাপ৳৬০,০০০
অনলাইন শপ — মাসিক ভাড়া
৳১,০০০
শুরু
/ মাস
৳২,০০০
দোকান
/ মাস
৳৩,৫০০
ব্যবসা
/ মাস
সেটআপ খরচ একবার ৳৫,০০০ — আপনার পণ্য আর ছবি আমরা তুলে দিই।
সাধারণ প্রশ্ন
আপনারা ঠিক কী কী করেন?
সফটওয়্যার ও মোবাইল অ্যাপ বানাই, ওয়েবসাইট ও ব্র্যান্ডিং ডিজাইন করি, একটা রেডিমেড অনলাইন শপ প্ল্যাটফর্ম চালাই। এর পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা নামে একটা অলাভজনক উদ্যোগ চালাই — সেটা বিক্রির কাজ নয়। কাজ করি ছোট ব্যবসা আর একা কাজ করা মানুষের সাথে।
আমার তো কোম্পানি নেই, আমি একা কাজ করি।
কোনো সমস্যা নেই। শিক্ষক, ডাক্তার, ফ্রিল্যান্সার — অনেকের জন্য একটা পাতা বা বুকিংয়ের একটা সিস্টেমই যথেষ্ট। সেটুকুই বানিয়ে দিই, খরচও সেই মাপে।
কত সময় লাগে?
শপ প্ল্যাটফর্ম কয়েক দিনে চালু হয়, কারণ ওটা আগে থেকে বানানো। ওয়েবসাইট সাধারণত ১–২ সপ্তাহ। সফটওয়্যার বা অ্যাপ কাজের ওপর নির্ভর করে। প্রথম কথাতেই সময়টা জানিয়ে দিই।
কোড আর তথ্য কার থাকবে?
আপনার। আমরা যা বানাই তা আপনার, আর আপনার সব তথ্য যেকোনো সময় ফাইল আকারে নামিয়ে নিতে পারবেন। কোনো কিছুতে আটকে রাখি না।
বানানোর পর কী হয়? কেউ কি দেখবে?
দেখব। বানিয়ে হাত তুলে নেওয়াই এই বাজারের সবচেয়ে বড় অভিযোগ। ছোটখাটো সমস্যা ঠিক করা আর হোস্টিং চালু রাখার জন্য একটা মাসিক প্ল্যান আছে — নিতে বাধ্য নন, তবে বেশিরভাগই নেন।
ডিজিটাল সাক্ষরতা বলতে আসলে কী বোঝায়?
অনলাইনে কোন তথ্য বিশ্বাসযোগ্য আর কোনটা নয়, কীভাবে নিজের তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হয়, আর প্রযুক্তি কীভাবে ক্ষতি না করে উপকারে আসে — এসবই আমাদের অলাভজনক উদ্যোগ “সবার জন্য ডিজিটাল সাক্ষরতা”-য় শেখাই। এটা আলাদা একটা প্রজেক্ট, বিক্রির কাজ নয়। বিস্তারিত ডিজিটাল সাক্ষরতার পাতায়।
আপনারা তো নতুন, বিশ্বাস করব কীভাবে?
সত্যি কথা, আমরা নতুন। কিন্তু যা বিক্রি করি তা নিজেরাই ব্যবহার করি — শপ প্ল্যাটফর্মটা আমাদের নিজের দোকানেই প্রতিদিন চলে। বড় নাম নেই, কিন্তু লুকানোর মতো কিছুও নেই।
বাজারে তো সস্তা অ্যাপ আছে, এটা কেন বেশি দামে?
সস্তা অ্যাপে সাধারণত কুরিয়ার সরাসরি যুক্ত থাকে না, স্টক একটা সংখ্যা মাত্র — নিরাপদ খতিয়ান নয়, আর সমস্যায় সাপোর্ট পাওয়া কঠিন। আমরা একটু বেশি রাখি কারণ এই তিনটা ঠিকভাবে করি।
আপনার সমস্যাটা নিয়ে বলুন
সফটওয়্যার, ওয়েবসাইট, নাকি আগে বুঝে নিতে চান প্রযুক্তি কীভাবে কাজে আসবে — যেটাই হোক, বলুন। দরকার না থাকলে সেটাও সোজাসুজি বলে দেব।
হোয়াটসঅ্যাপে মেসেজ দিনফর্ম নেই, সাইন-আপ নেই · শুধু একটা মেসেজ