প্রকল্প
খোলা খাতা
আমাদের এলাকার তথ্য — সবার জন্য খোলা, সবাই মিলে লেখা।
যে তথ্য সবার জানার কথা, সেটা প্রায়ই আটকে থাকে কারো স্মৃতিতে, কোনো অফিসের ফাইলে, কিংবা এমন নোটিশ বোর্ডে যেখানে সবাই পৌঁছাতে পারে না। খোলা খাতা সেগুলো এক জায়গায় আনে — সহজ বাংলায়, ফোনে পড়ার মতো করে। আর লেখেন এলাকার মানুষ নিজেরাই।
তথ্য না থাকলে, গুজব সেই জায়গা নেয়
তোরাপগঞ্জ হাট নিয়ে অনলাইনে খুঁজলে প্রায় কিছুই পাওয়া যায় না। অথচ এর গল্প জানেন এলাকার বয়স্ক মানুষেরা — আর তাঁদের সাথে সেই গল্পও হারিয়ে যায়। ইউনিয়নের দরকারি তথ্যও একই রকম: সেবার নিয়ম, নোটিশ, নথি আছে, কিন্তু সাধারণ মানুষের হাতে পৌঁছায় না। যেখানে সঠিক তথ্য নেই, সেখানেই ভুল তথ্য ছড়ায়।
এলাকার কথা
এলাকার ইতিহাস আর জানা-অজানা কথা, মানুষের মুখ থেকেই। শুরু দুটি বিষয় দিয়ে। একটা বেছে নিন, যা জানেন বলুন।
- সংগ্রহ চলছে
তোরাপগঞ্জ হাটের ইতিহাস
হাটটা কবে, কীভাবে বসল — আর এত বছরে কীভাবে বদলাল।
হাট নিয়ে জানানকী কী জানাতে পারেন
- হাটটা কবে বসা শুরু হয়েছিল, কে বা কারা বসিয়েছিলেন?
- 'তোরাপগঞ্জ' নামটা কোথা থেকে এলো?
- আগে হাট কোন কোন বারে বসত, কী কী বিক্রি হতো?
- আপনার কাছে কি পুরোনো কোনো ছবি বা কাগজ আছে?
- সংগ্রহ চলছে
কাতুলী ইউনিয়নের ইতিহাস
কাতুলী ইউনিয়নের গ্রাম, মানুষ আর বড় বড় ঘটনা — যা কোথাও লেখা নেই।
কাতুলী নিয়ে জানানকী কী জানাতে পারেন
- 'কাতুলী' নামটা কীভাবে হলো, জানেন?
- পুরোনো স্কুল, মসজিদ, মন্দির, ঘাট বা রাস্তা — কোনটা কবে হয়েছিল?
- বড় কোনো বন্যা বা ঘটনার কথা আপনার মনে আছে?
- আপনার গ্রামের কোন গল্পটা সবার জানা উচিত?
- প্রস্তাব নিচ্ছি
আপনার বিষয়টা বলুন
কোন বিষয়ের তথ্য খুঁজে পান না, অথচ পাওয়া উচিত? জানান — পরের বিষয়টা সেখান থেকেই ঠিক হবে।
বিষয় প্রস্তাব করুনকী কী জানাতে পারেন
- এলাকার কোন বিষয়ের তথ্য জানতে চান, কিন্তু কোথাও পান না?
- কোন সেবা কোথায় কীভাবে পাওয়া যায়, সেটা জানা কঠিন?
জানানো সহজ — লিখতেও হবে না
ভয়েস মেসেজ
হোয়াটসঅ্যাপে মুখে বলে পাঠান। লেখা না জানলেও কোনো সমস্যা নেই।
ছবি
পুরোনো ছবি, দলিল, সাইনবোর্ড বা কাগজের ছবি তুলে পাঠান।
সামনাসামনি
ফোনে পারছেন না? বলুন — বসে শুনে নেওয়ার ব্যবস্থা করব।
কাতুলী ইউনিয়ন · চালু
আলাদা ওয়েবসাইটজনতার খাতা
স্বাধীন নাগরিক উদ্যোগ — এটি সরকারি ওয়েবসাইট নয়।
কাতুলী ইউনিয়নের দরকারি সব তথ্য, এক জায়গায়। সরকারি সেবা কীভাবে পাবেন, কোন ভাতা পেতে পারেন, দরকারি নম্বর, এলাকার নোটিশ আর নিজের ওয়ার্ডের তথ্য — সহজ বাংলায়। ইউনিয়নের বাজেট, উন্নয়ন কাজ আর আসল নথিও এর একটা অংশ। খোলা খাতার মতো এটাও তথ্য নিয়ে কাজ, তবে আলাদা প্রজেক্ট, আলাদা ওয়েবসাইট। আমরা এটা ডিজাইন করেছি ও বানিয়েছি।
- সেবার ধাপ, কাগজ আর টাকার হিসাব — এক জায়গায়
- কয়েকটি প্রশ্নে জানুন কোন ভাতা পেতে পারেন
- সব তথ্য সরকারি নথি থেকে নেওয়া, উৎসসহ
আপনার দেওয়া তথ্য নিয়ে আমাদের নিয়ম
- দেওয়া না দেওয়া পুরোপুরি আপনার ইচ্ছা।
- আপনার নাম প্রকাশ হবে কি না, আপনিই ঠিক করবেন। ফোন নম্বর কখনো প্রকাশ করি না।
- প্রকাশের আগে যাচাই করি — আরেকজনের কথা বা কোনো কাগজের সাথে মিলিয়ে। যা মেলানো যায়নি, সেটা 'স্মৃতিকথা' বলে চিহ্নিত থাকে, ইতিহাস বলে নয়।
- কারো বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করি না। খোলা খাতায় থাকে তথ্য আর স্মৃতি — অভিযোগ নয়।
- যিনি জানিয়েছেন, চাইলে তাঁর নাম কৃতজ্ঞতার সাথে লেখা থাকবে।
- নিজের দেওয়া তথ্য যেকোনো সময় সরিয়ে নিতে বলতে পারবেন।
এখন কোথায় আছি
জনতার খাতা আলাদা ওয়েবসাইটে চলছে। এলাকার কথার সংগ্রহ সবে শুরু — এখনো কিছু প্রকাশ হয়নি। যা যাচাই হবে, প্রকাশ হবে এই পাতাতেই।